‘হাফ ভাড়া’র প্রজ্ঞাপন চেয়ে শিক্ষার্থীদের আল্টিমেটাম
| উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০২ পিএম, ২৩ নভেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করে শিক্ষার্থীদের জন্য সারাদেশের সব গণপরিবহনে হাফ ভাড়া কার্যকর করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।
অর্ধেক ভাড়ার প্রজ্ঞাপন এবং ছাত্রী ও নারীদের জন্য অবাধ ও নিরাপদ যাত্রা নিশ্চিত করার দাবিতে রাজধানীর বকশিবাজার মোড়ে অবস্থান কর্মসূচি থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়।
মঙ্গলবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এ সময় নিজেকে সাত কলেজ আন্দোলনের ‘প্রধান সমন্বয়ক’ দাবি করে ইসমাঈল সম্রাট নামে এক শিক্ষার্থী বলেন, আমরা চাই অতিদ্রুত প্রজ্ঞাপন জারি করে শিক্ষার্থীদের জন্য সারাদেশের সব গণপরিবহনে অর্ধেক ভাড়া কার্যকর করা হোক। গণপরিবহনে লাগামহীন ভাড়া একজন শিক্ষার্থীর জন্য বোঝা।
তিনি আরও বলেন, গণপরিবহনগুলোতে ছাত্রী ও নারীরা নানা হয়রানির শিকার হয়। এসব হয়রানি বন্ধ করতে হবে। তাদের জন্য অবাধ ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে হবে।
আরেক শিক্ষার্থী নিলয় বলেন, সাধারণ শিক্ষার্থীদের কোনো দাবি মানা হচ্ছে না। আমাদের দাবি মেনে নেন, নয়তো আমরা রাজপথ ছাড়বো না।
দীপু নামে আরেক শিক্ষার্থী বলেন, ছাত্র এবং শ্রমিকরা প্রতিদিন ঝগড়া করছে। হাফ ভাড়া নিয়ে এসব ঝগড়া চাই না। এরকম ঝগড়া করে চলতে চাই না। সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করে দাবি বাস্তবায়ন করুন।
তিনি বলেন, এখন শিক্ষার্থীরা যে হয়রানির শিকার হচ্ছে তা মূলত বাস ভাড়া নিয়ে। আমাদের নারী শিক্ষার্থীদের বাস থেকে নামিয়ে দিচ্ছে। তাই শিক্ষার্থীদের জন্য দ্রুত বাস ভাড়া অর্ধেক করার দাবি জানাই।
ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জুবায়ের বলেন, আমরা বৈষম্যের শিকার হতে চাই না। এক কলেজের শিক্ষার্থী হাফ পাস পাবে আরেক কলেজের শিক্ষার্থীরা পাবে না, এটা হতে পারে না। আমরা সবাই শিক্ষার্থী। তাই প্রজ্ঞাপন জারি করার দাবি জানাই।
সরকারিভাবে প্রজ্ঞাপন দিয়ে শিক্ষার্থীদের জন্য সারাদেশের সব গণপরিবহনে অর্ধেক ভাড়া কার্যকর করা এবং ছাত্রী ও নারীদের জন্য নিরাপদ যাত্রা নিশ্চিত করতে দুটি দাবি জানান তারা।
এ সময় প্রজ্ঞাপন জারি করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। দাবি না মানলে ২৫ তারিখ সকালে আবার নীলক্ষেতে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন তারা।
পরে অবস্থান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নীলক্ষেতে যান শিক্ষার্থীরা। সেখানে গিয়ে আবারও সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



